1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অগস্ট) খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কাবাডি ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপপরিচালক মো. মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান।
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় ৮টি স্কুল ও মাদ্রাসা অংশ নেয় এবং দাবা প্রতিযোগিতায় অংশ নেয় ১০টি স্কুল ও মাদ্রাসা। কাবাডি প্রতিযোগিতায় রাজনগর দাখিল মাদ্রাসাকে হারিয়ে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবা বালক গ্রæপে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং দাবা বালিকা গ্রæপে খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাধে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেঁজুরডাঙ্গা রাজনগর খেলারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও জিজিকে কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd