1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে দেওয়া নিয়ে কোন্দল - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে দেওয়া নিয়ে কোন্দল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় শহীদ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ছাত্রজনতার পক্ষে কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবী উপস্থাপন করেন, শহীদ আসিফের ভাই মো. রাকিব হোসেন। ৪ দফা দাবীতে বলা হয় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারকে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক টিমের মধ্য হতে বক্তব্য রাখেন সমন্বয়ক নাজমুল হাসান রনি, ইব্রাহিম খলিলুল্লা,ইমরান হোসেন,সোহাইল মাহদিন,সোহান সাইদ সাদ্দাম, মুবাশ্বির ফয়সাল, রিফাত আহমেদ। উল্লেখ্য সাতক্ষীরায় ছাত্র আন্দোলন নেতাদের মধ্যে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ক্ষোপের সৃষ্টি হয়। এনিয়ে বেলা ১২ টার দিকে বুধবার বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনকে করে খুলনা রোড মোড়ে কয়েকটি গ্রূপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd