1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ড. ইউনূসের বিষয়ে যা বললো জামায়াত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ড. ইউনূসের বিষয়ে যা বললো জামায়াত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯১ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান বলেন, ছাত্ররা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে। তারা করতেই পারে। তাদের আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করি। যদি জাতি একটা সুস্থ রাস্তায় ওঠে, এটা হবে তাদের ত্যাগের ফসল।
১৩ বছর পর মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের আমীর শফিকুর রহমান। তিনি বলেন, ‘তাদের অধিকার আছে এ ধরনের কিছু বলার। রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি তিনি যেন ছাত্রদের কথাও শোনেন। কথা দিয়েছেন, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করছি না।’
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টা আদালতের বিষয়। যখন দেশে একটা ডেডলক চলছিল সেই সময় আমাদের সিনিয়র আইনজীবী সময় চেয়েছিলেন। এখানে আইনের সুযোগ আছে। এটা এখন আমাদের প্রসঙ্গ নয়। এখন জাতিকে কীভাবে শান্তিপূর্ণ করা যায় সেটা আমাদের বিষয়।’
অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা নিয়ে খুব বেশি হোমওয়ার্ক করার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘অন্তর্র্বতী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, এটা নিয়ে বেশি হোমওয়ার্ক করার দরকার পড়বে না। যদিও আইনের দিক থেকে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আইন জনগণের জন্য। প্রয়োজনে আবার সংশোধন করা যাবে। কাজ করছি দু-একদিন সময় লাগবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd