1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: সারা দেশে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ- প্রতিবাদে এবং জাতিসংঘকর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় খুলনার সাতরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে ৩১ জুলাই দুইটার দিকে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ ঘটনা ঘটে।
বেলা ১১টা থেকে নগরীর রয়েল মোড় এলাকায় ওই কর্মসূচি পালন করার কথা ছিল। ওই কর্মসূচি ঘিরে আজ রয়েল মোড়, শিববাড়ি মোড়সহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ পুলিশ, বিজিবি দুই দিক দিয়ে আটকে রাখে। এতে এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা রয়েল মোড়ে আসতে থাকেন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে একটি মিছিল নিয়ে প্রায় ৫০০ জন শিক্ষার্থী সাতরাস্তা মোড় থেকে রয়েল মোড়ে আসেন। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পুলিশের সামনেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও টিআরর্সেল গ্যাস নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
এ সময় নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক তল্লাশি চালিয়ে অনেককেই আটক করে পুলিশ। মোট কতো শিক্ষার্থীকে আটক করা হয়েছে, সেই তথ্য জানতে চাইলে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। এদিকে পুলিশের ধাওয়া খেয়ে শিক্ষার্থীদের একটি অংশ আহসানুল্লাহ কলেজে আশ্রয় নেয়। তারা ভবনের ভেতর প্রবেশ করে তালা লাগিয়ে দেয়। পরে তালা ভেঙে তাদের আটক করে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোজাম্মেল হক বলেন, শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হয়েছে। এর সঙ্গে নিষিদ্ধ জামায়াত-শিবিরের লোকজন বেশি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে। বেশ কিছু শিক্ষার্থীদের আটক করা হয়েছে। তাদের সম্পর্কে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd