1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিশুর মতামতকে প্রাধান্য দিতে হবে-খুলনায় বেতার সংলাপে অতিথিরা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিশুর মতামতকে প্রাধান্য দিতে হবে-খুলনায় বেতার সংলাপে অতিথিরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: শিশুর মতামতকে প্রাধান্য দিতে হবে। তাদের ওপর কোন কিছু জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে আমাদের সুযোগ করে দিতে হবে। কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়ন করতে পারলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত করা সহজ হবে।
আজ (বুধবার) দুপুরে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সম্মেলনকক্ষে দুর্যোগকালে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বেতার সংলাপে অতিথিরা এসকল কথা বলেন। সংলাপে অতিথিরা আরও বলেন, আদর্শ, মানবিক ও মূল্যবোধ সম্পন্নভাবে শিশুদের গড়ে তুলতে হবে। সবসময় ভাল দিকগুলো শেয়ার করতে হবে। নিজেকে সকল ক্ষেত্রে খাপখাইয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এক শ্রেণির মানুষ শিশুদের খারাপ কাজে ব্যবহার করতে চেষ্টা করছে। পিতা-মাতারা শিশুর সকল সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারেন। সন্তান কোথায় যায়, কী করে, মোবাইলে আসক্ত হয়েছে কিনা তাও আভিভাবকদের খোঁজ নিতে হবে।
সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, ইউনিসেফ খুলনা অফিসের প্রধান মোঃ কাওসার হোসাইন ও রূপসা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনা আক্তার। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য এর সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তৃতা করেন উপআঞ্চলিক পরিচালক মোঃ মোমিনুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক মোঃ মামুন আকতার।
ইউনিসেফের সহযোগিতায় খুলনা বেতার কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। সংলাপে বেতারের কর্মকর্তা, কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বেতার সংলাপে খুলনার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন স্কুলের ৫০ কিশোর-কিশোরী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd