1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণ বিষয়ক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণ বিষয়ক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকাল ৩টায় দেবহাটা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন এবং শিক্ষা ও আইসিটি) মো. হুসাইন শওকত।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষমাত্রা পূরণে কুলিয়া ইউনিয়ন পরিষদ শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সচিবের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd