1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সামেক হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালকের বিরুদ্ধে তদন্ত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সামেক হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালকের বিরুদ্ধে তদন্ত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলীকৃত পরিচালক ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসানের নেতৃত্বে টিম ৬জুলাই সকাল সাড়ে ১০টার দিকে মেডিকেল হাসপাতালে তদন্ত করতে আসেন বলে সূত্রে জানান। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মঞ্জরুল আহসান এবং তার তদন্ত টিম প্রায় তিন ঘন্টা ধরে তদন্ত কার্যক্রম পরিচালানা করেন।
এর আগে গত সোমবার (১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এমকে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শীতল চৌধুরীকে ওএসডি করে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
অপরদিকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শেখ কুদরত ই খোদাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। সূত্রে জানা গেছে, ডা. শীতল চৌধুরী সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আসার পর থেকে হাসপাতালটি অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়। মেডিকেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির ব্যবসা খুলে বসে ছিলেন ডা. শীতল চৌধুরী। তাঁর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসপাতালের কর্মকর্তা থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া সাধারণ রোগী ও তাদের স্বজনরা তো বটেই। মেডিকেলের ল্যাব, এক্সরে বিভাগ এবং কেবিন ভাড়া থেকে প্রতি সপ্তাহে মোটা অংকের টাকা পরিচালকের হাতে দিতে হয়েছে। তা না দিলে বিভাগ পরিবর্তন ও বদলী করে দেওয়ার হুমকিও প্রদর্শন করতেন ডা. শীতল চৌধুরী। এছাড়া হাসপাতালের ঔষধ কেনার জন্য বরাদ্দ হওয়া ৭ কোটি টাকার কোন ঔষধ না কিনে পুরো টাকা আত্মসাত করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক তাকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd