1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সারকারি কলেজ সাতক্ষীরার বিভিন্ন শিক্ষকদের ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সারকারি কলেজ সাতক্ষীরার বিভিন্ন শিক্ষকদের ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরার বিভিন্ন কলেজের শিক্ষকদের নিয়ে ১০ দিন ব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানুল্লাহ আল হাদী। প্রধান অতিথি ছিলেন সিইডিপি’র প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনারুজ্জামান। অনলাইনে বক্তব্য রাখেন কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার প্লানিং প্রোফেসর ড. একেএম খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম। কোর্স পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম চপল এবং আইসিটি বিভাগের প্রভাষক দেবাশীষ দাশ।
অনুষ্ঠান সহকারী অধ্যাপক ওলিউল রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্ব ব্যাংক, কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর যৌথ আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় গত ২৫ জুন কোর্সটি শুরু হয়। কোর্সে সাতক্ষীরা জেলার বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd