1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় রোগীদের মাঝে চেয়ারম্যান মশিউর রহমান বাবুর ৫ লাখ টাকার চেক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় রোগীদের মাঝে চেয়ারম্যান মশিউর রহমান বাবুর ৫ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ জুন) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বাবু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজ সেবা দপ্তরের মাধ্যমে এই চেক পাচ্ছেন, যেন তারা নিজেদের চিকিৎসা সঠিকভাবে করাতে পারেন এবং একজন সুস্থ্য ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন।
অনুষ্ঠানে সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ২০২৩-২৪ অর্থ বছরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্তান্ত রোগীদের আর্থীক সহায়তা কর্মসূচীর ১ম ও ২য় কিস্তিতে মৃত ব্যক্তির নমিনির মাধ্যমে প্রতিস্থাপিত ১০ জনের মাঝে ৫ লাখ, প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হলো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd