1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম স্বপদে বহাল, দ্বায়িত্বভার গ্রহণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম স্বপদে বহাল, দ্বায়িত্বভার গ্রহণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশে এবং যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপীল এন্ড আর্বিট্রেশন কমিটির ৮৫ তম সভায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পড়াশুনায় বিঘ্ন হওয়ায় ৩০ জুন রবিবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে স্বপদে বহাল করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমানের রোষানলে পড়ে দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে আসা প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামকে সাময়িক বহিষ্কারসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে খাটানো এবং তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়।এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান(বাবু সানার) সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে অবৈধ ভাবে সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে স্বপদে বহাল করা হয়েছে।এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক(সহ: প্রধান শিক্ষক) মনজুর এ মতিন তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের নিকট দ্বায়িত্বভার হস্তান্তর করেন। উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী এম এম জয়নাল, অভিভাবক সদস্য মোঃ ইব্রাহিম সরদার, মো: মনিরুল ইসলাম, ইয়াছিন থান্দার, জাকির হোসেন, মহিলা অভিভাবক সদস্য সাবিনা ইয়াসমিন,বিদ্যুৎসাহী সদস্য ও ইউপি সদস্য মোঃ আনিছুর রহমানসহ শিক্ষক প্রতিনিধি মাও: শামসুর রহমান, সুনীল কুমার, রেহানা আক্তার বানুসহ সকল শিক্ষকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর এ মতিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd