1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
র‌্যাব সদস্য আজিবরকে হত্যা মামলার আসামী আফসারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

র‌্যাব সদস্য আজিবরকে হত্যা মামলার আসামী আফসারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় র‌্যাব সদস্য আজিবুর রহমানকে হত্যা মামলার আসামী আফসার আলীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার(৩০ জুন) সাতক্ষীরা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। জানা যায়, গত ৩ মে ২০২৪ তারিখে সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের কসাই শহর আলীর পুত্র র‌্যাব সদস্য নিহত আজিবুর রহমান তার ভাই কসাই আফছার আলীর কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডায় হয়। একপর্যায়ে টাকা না দিয়ে আফছার আলী তার ভাই র‌্যাব সদস্য আজিবর রহমানকে ধারালো অস্ত্র ছুরি দিয়ে জখম করে। এতে আজিবুর রহমানের পেটের ভূড়ি বের হয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম সাতক্ষীরা সদর এবং পরে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত র‌্যাব সদস্য আজিবর রহমানের স্ত্রী ছাবিনা খাতুন আসামী আফসার আলীকে ১ নম্বর আসামী করে ২থেকে ৩ জনকে অঙ্গতনামা করে সাতক্ষীরা সদর থানায় ৩০২/৩৫ পেনাল কোড ১৮৬০ ধারায় হত্যা মামলা দায়ের করে। মামালার আসামী আফসার আলী পলাতক থাকা অবস্থায় হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের জামিন নিয়ে ১৯ জুন আদালতে হাজীর হওয়ার তারিখ থাকলেও আদালতের আদেশ অমান্য করে ২৬ জুন সাতক্ষীরা চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজী হইলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করেন। রবিবার আসামী আফসার আলীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. হাসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd