1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা পিটিআই মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস সাতক্ষীরা সদরের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয় । সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার শামস ইসতিয়াক শোভন ও কোহিনূর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, খানপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,প্রমুখ । এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় বালক দলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩/০ গোলে ইটাগাছা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে বালিকা দলে বৈকারী দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২/১ গোলে পদ্মশাখরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিলেন আবুল আনাম ফরহাদ, মো.হারুন খান, মো. বাবুর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক কামরুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে দেশ থেকে ফুটবল হারিয়ে যেতে বসেছিল। প্রধানমন্ত্রী অনুধাবন করেই সারা দেশে এই খেলা চালু করেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd