1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটাবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করবো- সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আলফা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটাবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করবো- সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আলফা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নব-নির্বাচিত দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদাউস আলফা বলেছেন, ‘আমি উচ্চ শিক্ষিত বা প্রভাবশালী কোন বংশীয় ঘরের সন্তান নই, তবুও দেবহাটা উপজেলাবাসি আমাকে ভালবেসে যে সম্মান ও মর্যাদার চেয়ারে বসিয়েছেন সেজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের দেয়া এ সম্মান ও মর্যাদার ঋন কখনও শোধ করতে পারবোনা। আমি আমৃত্যু দেবহাটা উপজেলার উন্নয়ন ও উপজেলাবাসির কল্যাণে কাজ করে যাবো। দুর্নীতিমুক্ত ও মডেল দেবহাটা উপজেলা বির্নিমাণে আমি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।’ বৃহস্পতিবার (২০ জুন) প্রথম কর্মদিবসে বিকাল ৩টায় দেবহাটা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা এসব কথা বলেন।এদিকে সাংবাদিকদের ইতোপূর্বের কিছু বস্তুনিষ্ঠ লেখনিতে ক্ষুদ্ধ হয়ে সভা চলাকালেই একপ্রকার মেজাজ হারিয়ে ফেলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সেসময় তিনি দেবহাটা প্রেসক্লাব নিয়ে বিরুপ মনোভাব পোষন এমনকি প্রেসক্লাবের কাছে উপজেলা পরিষদের অর্ধলক্ষ টাকা পাওনা রয়েছে উল্লেখ করে প্রেসক্লাব থেকে সাংবাদিকদের বিতাড়িতের পত্যক্ষ পরোক্ষ ইঙ্গিত দেন তিনি। এতে ক্ষুদ্ধ হয়ে সভায় উপস্থিত দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ উপস্থিত সংবাদকর্মীরা প্রতিবাদ জানিয়ে সভা বর্জন করেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা’র অনুরোধে দেবহাটা প্রেসক্লাব নের্তৃবৃন্দ পুনরায় সভায় ফিরলে ভাইস চেয়ারম্যান সবুজের অনাকাঙ্খিত বক্তব্যের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করেন।
এসময় প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, সদস্য সুজন কুমার ঘোষ, রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংবাদিক অধ্যাপক ইয়াছিন আলী, রেজাউল করিম বাপ্পা, রিয়াজুল ইসলাম আলম, রুহুল আমিন মোড়ল, শহিদুল ইসলাম, শাহিনুর ইসলাম সহ উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd