1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি; সাতক্ষীরায় মাস ব্যাপি সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া কর্মসূচি-২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে এ সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন পরিচালক (যুগ্ন সচিব) ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় আ.ন.ম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, মির্জা মনিরুজ্জামান কাকন, শেখ হেদায়েতুল ইসলাম, সাঁতার প্রশিক্ষক জাতীয় সাঁতারু শেখ শফিউল বারী, সহযোগি প্রশিক্ষক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, প্রিন্স ফুটবল কোচের পরিচালক খন্দকার আরিফ হাসান প্রিন্স ও ক্রীড়াবিদ খাদিজা আক্তার চায়না প্রমুখ।
উল্লেখ্য গত ১৪ মে হতে ১৩ জুন পর্যন্ত মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সাঁতার প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। উক্ত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও সাঁতারুরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd