1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ২৪১ জন পেল ১৭ লাখ টাকার অনুদানের চেক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ২৪১ জন পেল ১৭ লাখ টাকার অনুদানের চেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ২৪১ জন গরিব অসহায় ও দুঃস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণ করা হয়। পরিষদের নিজস্ব তহবিলের ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক খাত থেকে এই অনুদান দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সংরক্ষিত সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাধন কুমার বিশ্বাস, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, এড. শাহানাজ পারভীন মিলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ২৪১ জন গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ১৭ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৭৪২জনকে ১৯ লাখ টাকার ঈদ সামগ্রী প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd