1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনার পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী ঔষধ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনার পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী ঔষধ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ আবাসন ও আশ্রয়ন প্রকল্পের ২০০ পরিবারের মাঝে জরুরী অত্যাবশকীয় ওষুধ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে প্রমত্তা শিবসা নদীর তীরে অবস্থিত এই আবাসন প্রকল্পের দুই শতাধীক পরিবারের মাঝে খাবার স্যালাইন, নাপা, হিস্টাসিন ও ফ্ল্যাজিল বিতরণ করা হয়।
সম্প্রতি প্রলংকরী ঘূর্ণিঝড় রেমালে শিবসার বাধ ভেঙে সমগ্র আশ্রয়ন প্রকল্পের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। এরপর থেকে বাসিন্দারা জ্বর, সর্দি কাশি, পেটের পীড়া, চুলকানি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সেখবর পাওয়ার পর ব্যক্তি উদ্যোগে জরুরী ঔষধ বিতরণ করা হয়। বর্তমানে নদীর পানি প্রবেশ করতে না পারলেও আবদ্ধ দূষিত পানি ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে বলে জানা ভুক্তভোগীরা।
ওষুধ বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালবেলার রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রাবিদ মাহমুদ চঞ্চল, ডা. নজরুল ইসলাম, আবু সাঈদ আহমেদ, ইফতিখার ফারহান ইফতি,আবদুল আজিজ প্রমুখ।
উল্লেখ্য, দূর্গত মানুষদের কষ্টের খবর জানতে পেরে ঢাকা থেকে দুইজন মানবতাবাদী নারী ওষুধের ব্যবস্থা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd