1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতায়িত হয়ে তৈয়েব আলী(৩৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভেটখালী দক্ষিনপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে উপজেলার কালিঞ্চ গ্রামের আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নিহতের পিতা আব্দুল আজিজ জানান সহকর্মীদের সাথে ভেটখালী গ্রামের ক্ষিতিশ চন্দ্র বৈদ্যর বাড়িতে ছাদ নির্মানের কাজ করছিল তৈয়েব। একপর্যায়ে ঢালাইয়ের প্রস্তুতি হিসেবে সেখানে লোহার রড বিছানোর সময় অসতর্কতাবশত পাশ দিয়ে যাওয়া মেইন লাইনের উপর একটি রড পড়ে যায়। এসময় তৈয়েব বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আব্দুল আজিজ আরও জানান দুর্ঘটনাবশত ছেলের মুত্যু হওয়ায় তারা মৃতদেহ দাফনের জন্য বাড়িতে নিয়েছেন। তবে বিদ্যুতের মেইন লাইন বসতবাড়ির এত কাছাকাছি না হলে তার ছেলের মৃতু হতো না বলেও বৃদ্ধ এ পিতার। রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন জানান দুর্ঘটনাস্থলে বসতবাড়ি আর বিদ্যুৎ লাইন পাশাপাশি। যে কারনে ছাদে রড বিছানোর সময় একটি রড বিদ্যুরেৎর লাইনের উপরে পড়লে তৈয়েব দুর্ঘটনার শিকার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আাজাদ বলেন, নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়রনাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায় কয়েক মাস আগে একই ধরণের পৃথক দু’টি ঘটনায় আনিছুর ও শোকর আলী আরও দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়। তারা যথাক্রমে উপজেলার পাশের্^খালী গ্রামের মোস্তফা বৈশখালী গ্রামের ওমর আলীর বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহত হন। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পিতভাবে বিদ্যৎ এর মেইন লাইন বসতবাড়ির পাশ দিয়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে।
পল্লী বিদ্যুতের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার সনজিৎ কুমার জানান বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বাড়ি নির্মানের ফলে দুঘৃটনার ঝুঁকি বেড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd