1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭০ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। বুধবার বিকালে ৫ টায় সাতক্ষীরা জেলা শাখারা উদ্যোগে এ আলোচনা সভা করা হয়। ম্যানগ্রোভ সভাঘরে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু।
প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্ঠা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উপদেষ্ঠা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলাল, সনাক সভাপতি হেনরী সরদার, বিশিষ্ঠ চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, অধ্যাপক পবীত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কহিনুর ইসলাম, শেখ সিদ্দিকুর রহমান, জোৎন্সা দত্ত, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ। এ সময় বক্তারা বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কথা উল্লেখ করে বলেন, ক্লাইমেট চেঞ্জের কারনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ক্লাইমেট চেঞ্জ আমাদের কারনে নয়। কিন্তু বাংলাদেশসহ উপকূলীয় দেশগুলো এর শিকার। এজন্য সহনশীলতা গড়ে তুলতে হবে। প্রচুর গাছ লাগাতে হবে। এসময় বক্তারা প্রত্যেককে ব্যক্তিগতভাবে ১০টি করে গাছ লাগানোর আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd