1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ আহত- ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত- ৩ আহত- ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: পাইকগাছায় ভ্যান ও মটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২ ,বুধবার সকাল ১০ টার সময় পাইকগাছা-কয়রা সড়কে স্মরনখালী কৃষি কলেজ সংলগ্ন পিচের রাস্তার উপরে বড়দল থেকে ছেড়ে আসা ইঞ্জিন চালিত অটো ভ্যান এবং পাইকগাছা থেকে বেপরোয়া গতিতে ছেড়ে যাওয়া নাম্বার বিহীন পালসার মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়ে, ঘটনাস্থলে ভ্যান চালক নিহত হয়। অপর চার জন মোটরসাইকেল চালক ও তার বন্ধু এবং ভ্যান যাত্রীসহ চার জনকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপর দু’জনকে মৃত ঘোষণা করেন এবং আহত দু’জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। নিহত’রা হলেন ভ্যান চালক, ১) ইসমাইল গাজী (৬০), পিতা: আনসার গাজী, সাং: সাহাপাড়া, মোটরসাইকেল চালক,২) মাহাবুর গাইন (২৪), পিতা: হারুন গাইন, সাং: গড়ইখালী,৩) রিয়াদ (২৩), পিতা: আবিদুর রহমান (মাস্টার), সাং: বাতিখালী ৬ নং ওয়ার্ড, থানা: পাইকগাছা, জেলা: খুলনা। আহত ভ্যানের যাত্রী: ৪) সাথী মন্ডল (১৭), পিতা: হিরন মন্ডল ,৫) তিসা খানম (১৯), পিতা: আলাল গাজী উভয় সাং: বুড়িয়া, থানা : আশাশুনি, জেলা : সাতক্ষীরা । উক্ত বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: সঞ্জয় কুমার মন্ডল বলেন, তিন জন নিহত হয়েছেন এবং আহত’রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থল পরিদর্শন করি। ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং নিহত ৩ জনকে সুরতহল রিপোর্টের প্রস্তুতি চলছে ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd