1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাধারণ মানুষের সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু'র কুশল বিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাধারণ মানুষের সাথে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু’র কুশল বিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু। শনিবার (১ জুন) সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তার এমন আগমনে এলাকার সাধারণ মানুষ খুশিতে আত্মহারা। পরে নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবু সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সকলের কাছ থেকে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
কুশল বিনিময় কালে উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান বাবু বলেন, আজকের এই বিজয় সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ মানুষ ও নেতা কর্মীদের প্রাপ্তি। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার এ বিজয় আপনাদের উৎসর্গ করে দিলাম। এই এলাকার গরীব, দুঃখী অসহায় মেহনতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা ও চাওয়া সেটি যেন পূরণ করতে পারি। সবশেষে দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও সুস্বাস্থ্য কামনা করে শেষ করেন।
এ সময় সেখানে সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জাতীয় পার্টি নেতা প্রভাষক শরিফুজ্জামান, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd