1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা পৌর পরিষদের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

এমপি সেঁজুতির সাথে সাতক্ষীরা পৌর পরিষদের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে মতবিনিময় করেছেন পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। রোববার (১২ মে) বিকেলে সাতক্ষীরা পৌরসভার মেয়র কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। সাতক্ষীরা পৌরসভার আয়োজন অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর সিইও মো. নাজিমউদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর,সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা রাণী মন্ডল। এর আগে এমপিকে ফুল দিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৩নং আয়নুল ইসলাম নান্টা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন মিলন, ৬নং মারুফ আহম্মেদ মারুফ, ৮নং শফিকুল আলম বাবু, পৌর সচিব লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান পৌরসভার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd