1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনি থেকে জেলি পুশরত চিংড়িসহ নারী শ্রমিক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

জিএম রাজু আহমেদ রাজু : সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বিপুল পরিমান পুশকৃত বাগদা চিংড়ি আটক করা হয়েছে। এ সময় তরল জেলিসহ পুশের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন নারী শ্রমিককে আটক করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার (১১ মে ২০২৪) সকাল সাড়ে ৯টার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আশাশুনির দক্ষিণ চাপড়া গ্রামের মালেক গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় চিংড়িতে জেলি পুশ করার অভিযোগে এক নারী শ্রমিককে আটক করা হয়। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থল থেকে কয়েক ক্যারেট বাগদা চিংড়ি, তরল জেলি, পুশ করার সিরিঞ্জসহ অন্যান্য সামগ্রী আটক করেন।
এর আগে গত ১০ মে সাতক্ষীরা-আশাশুনি আঞ্চলিক সড়কে ভালুকা চাঁদপুর এলাকা হতে জেলা এনএসআই সাতক্ষীরা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলি পুশকৃত ৩টি ট্রাকে ৪০৪ কেজি চিংড়ি এবং কেমিক্যাল মিশ্রিত ১৮ মন অপরিপক্ক হিম সাগর আম জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd