1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে গরু ও ভ্যানচোরসহ ৪ আসামী গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে গরু ও ভ্যানচোরসহ ৪ আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ বিশেষ অভিযানে গরু ও ভ্যানচোরসহ বিভিন্ন মামলায় চার আসামীকে গ্রেফতার করেছে। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মহিতুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে আনুলিয়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের ফজর সরদারের ছেলে শফিকুল ইসলাম ওরফে গুটিকে চোরাই ব্যাটারি চালিত ভ্যান সহ গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় (৯)০৬/০৪/২৪ নং মামলা দায়ের করা হয়েছে। একই দিনে এসআই আব্বাস আলী ও খেসরা পুলিশ ক্যাম্পের এএসআই শামসুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের শহিদুল খানের ছেলে শামীম খানকে দুইটা চোরাই গরুসহ তালা উপজেলার খেসরা ইউনিয়নের মুড়াগাছা শ্মশানঘাট এলাকা থেকে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় (১০)০৭/০৪/২৪ নং মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এসআই মহিতুর রহমান, এএসআই রাজু আহমেদ, এএসআই জব্বার সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় (৮)০৬/০৪/২৪ নং নিয়মিত মামলার আসামী বল্লভপুর গ্রামের আব্দুল হাকিম গাজীর ছেলে সাদ্দাম হোসেন ও দায়রা ১১২২/১৮ এর আসামী শ্রীউলা ইউনিয়নের পুইজালা গ্রামের মৃত মালেক ঢালির ছেলে আলমগীর হোসেন ঢালীকে গ্রেফতার করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd