1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত-৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত-৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ঘন্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসি জানায়, দীর্ঘদিন ধরে পিলেরমাঠ এলাকায় শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্যঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারি সখিপুরের আরশাদের ছেলে রাজু ধানক্ষেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ করে পার্শ্ববর্তী শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। একপর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এনিয়ে বাকবিতন্ডতার একপর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনের দুই ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারি রাজুকে পিটিয়ে আহত করেন। মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন বিক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। পরে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন সহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd