1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় ফসিহউদ্দীন মাহতাবের সাথে রিপোর্টার্স ইউনিটি'র সদস্যদের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় ফসিহউদ্দীন মাহতাবের সাথে রিপোর্টার্স ইউনিটি’র সদস্যদের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ, স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছার কৃতি সন্তান ঢাকা সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’র সভাপতি সিনিয়র সাংবাদিক এম ফসিহ উদ্দীন মাহতাব এর সাথে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি শেখ সেকেন্দার আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফসিয়ার রহমানের সঞ্চালনায় মফস্বল সাংবাদিকদের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’র সভাপতি সিনিয়র সাংবাদিক এম ফসিহ উদ্দীন মাহতাব। এ সময় তিনি পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানও করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, নির্বাহী সদস্য জহুরুল হক, হাফিজুর রহমান রিন্টু, আনারুল ইসলাম, কাজী সোহাগ, মাজাহারুল ইসলাম মিথুন, শাফিয়ার রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd