1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে ২২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আরশাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার জানান, নারী ও শিশু ২২৯/০২ নং মামলার আসামী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত দাউদ আলী মিস্ত্রীর ছেলে মোঃ আরশাদ আলী মিস্ত্রি (৬০)কে পুলিশ ও র ্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। জানাগেছে, মাথায় আঘাত করে স্ত্রীকে হত্যা ঘটনায় স্বামী মৃত্যুদন্ড প্রাপ্ত গ্রেফতারি পরোয়ান আসামী আরশাদ দীর্ঘ ২২ বছর যাবত পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকা থেকে র‌্যার-৬ এর সহযোগিতায় আশাশুনি থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd