1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী কামরুলের মৃত্যুতে তার বাড়িতে শোকের ছায়া - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার মালয়েশিয়া প্রবাসী কামরুলের মৃত্যুতে তার বাড়িতে শোকের ছায়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামের ফটিকার রহমানের পুত্র মালয়েশিয়া প্রবাসী কামরুল ইসলাম ২ এপ্রিল সকালে ফজরের নামাজের পর মালয়েশিয়ায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কোমরপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর কবির জানান, কামরুল ইসলাম ছোট বেলা থেকে অভাবের সংসারে বেড়ে ওঠা ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সে ছিল ৫ম। অভাবের সংসারে ভাগ্যের চাকা ঘুরিয়ে একটু স্বচ্ছলতা আনার জন্য গত ৮ বছর পূর্বে কাজের উদ্দেশ্য মালয়েশিয়ায় পাড়ি জমান।এরমধ্যে গত ২ বছর পূর্বে সে বাড়িতে এসে বিয়ে করে কিছু দিন ঘরসংসার করার পর আবারও মালয়েশিয়ায় চলে যায়।মঙ্গলবার সকালে হঠাৎ তার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাৎক্ষণিক মৃত্যু বরন করেন বলে তার প্রবাসী সহকর্মীরা জানিয়েছেন। ছোট বেলা থেকে তিনি অত্যান্ত নম্র ভদ্র ও বিনয়ী হওয়ায় সবাই তাকে খুব ভালবাসতেন। বিদেশ বিভূঁইয়ে তার আকস্মিক মৃত্যুতে তার বাড়িতে চলছে শোকের মাতম এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়া সম্প্রতি তার ভিসার মেয়াদ শেষ হওয়ায় তার মরদেহ দেশে আনতে জটিলতা দেখা দিতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী। তারা কামরুল ইসলামের মরদেহ অবিলম্বে দেশে ফেরৎ আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd