1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৮৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সারাদেশে অসাধূ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্মে পবিত্র রমজানে যখন নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন মুল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক তখনই বাজার মুল্য নিয়ন্ত্রণে দেবহাটাতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন তিনি।
অভিযানকালে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারে মুল্য তালিকা না টাঙিয়ে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা, উচ্চ মুল্যে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি, ভারতীয় ঔষধ বেচাকেনা সহ বেশ কিছু অপরাধের দায়ে মোবাইল কোর্টে সখিপুর বাজারের মুদি দোকানি আনছার আলী, বেলাল হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা এবং জনতা ফার্মেসির মালিক দেবু বিশ্বাসকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জান। এছাড়াও পারুলিয়া ও সখিপুরের কাঁচাবাজার, কলা ও খেজুরসহ বিভিন্ন ফলের দোকান, ফলের দোকান ও হোটেল রেস্তরা গুলো পরিদর্শনকালে স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ ও নির্ধারিত মুল্যে ভোক্তাদের কাছে পন্য বিক্রির জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বাজার মুল্য নিয়ন্ত্রণে দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd