1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আশাশুনিতে ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৬১ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা , শান্তি প্রগতি” এই স্লোগানের ধারা অব্যাহত রাখতে পবিত্র মাহে রমজানের উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের দিকনির্দেশনায় আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ‘ ৫০০ অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের স্বরন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন হোসেনের নেতৃত্বে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিরত সকল রোগী , আশাশুনি বাজার,থানা মোড়,বাস স্ট্যান্ড সহ বিভিন্ন হাটবাজারে উপস্থিত গরীব-দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপির সহধর্মিনী মরহুম ইলা হকের রুহের মাগফিরাত কামনা করা হয় ।ইফতার বিতরণকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন হোসেন বলেন ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের জন্য জন্য কাজ করে যাচ্ছি। যেকোনো সংকটে, দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ। আমরা ছাত্রলীগে যেকোনো মানবিক কাজে সাধারণ মানুষের কাছে থাকি, তারই ধারাবাহিকতায় আমরা গরীব দুস্থ ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সজাগ রয়েছি। এসময় ছাত্রলীগ নেতা হিমেল,মিলন, ছোট, যুবরাজ, আরিফুল,মুরাদ,রাজু, ইমরান, ইমরান হোসেন, তুফান,অফি প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd