1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খুলনা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: গত ১৯ মার্চ সকাল নয়টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুরখালী ইউনিয়নের গাওঘর গ্রামে একটি মৃতদেহ (অজ্ঞাতনামা লাশ) পড়ে আছে মর্মে পুলিশ সংবাদ পায়। এ বিষয়ে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের প্রেস ব্রিফ করেন। ব্রিফিং এ পুলিশ সুপার জানান, বটিয়াঘাটা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ বটিয়াঘাটা থানাধীন গাওঘরা গ্রামস্থ জনৈকা কৃষ্ণ প্রামাণিক (৫০) এর বাগান ভিটার উত্তর পশ্চিমকোণে ঝোপের ভিতর একটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহটি মোঃ আমিনুর শেখ (৪৪), পিতা: মোঃ মালেক শেখ (৬০) গ্রাম: গাওঘরা বটিয়াঘাটা এর বলে শনাক্ত করত: সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সংক্রান্ত বটিয়াঘাটা থানায় মামলা নং ১০, তারিখ ২০ মার্চ, ধারা-৩০২/২০১/৩৪ পেনালকোড ১৮৬০ রুজু করা হয়।
তিনি আরও জানান, এই হত্যাকান্ডটি ক-¬ুলেস হওয়ায় জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বটিয়াঘাটা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম দ্রæততম সময়ে এই ঘটনার মূল রহস্য উন্মোচন করতে সক্ষম হয়। তদন্তে প্রকাশ পায় যে, মৃত ব্যক্তি মোঃ আমিনুর শেখ (৪৪) কৃষি কাজ ও মৎস্য ঘের করে জীবিকা নির্বাহ করতেন এবং তার মৎস্য ঘেরের সাথে একটি সজনে বাগান রয়েছে। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত মোট পাঁচজন আসামী গ্রেফতার করা হয়েছে। আসামীদের কাছ থেকে রক্তমাখা শার্ট, লুঙ্গি, লোহার রড়, স্টিলের গামলা, প্লাস্টিকের বোতল, মাফলার, সজনেসহ বস্তা উদ্ধার করা হয়।
ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এস এম আল-বেরুনীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd