1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর দ¦ারে দ¦ারে গেলেন সেঁজুতি এমপি - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

তালার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর দ¦ারে দ¦ারে গেলেন সেঁজুতি এমপি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি তালার সরুলিয়া ইউনিয়নের প্রয়াত ও অসুস্থ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মৃত্যুবরণকারী নেতাকর্মীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এমপি সেঁজুতি। এছাড়া অসুস্থ নেতাকর্মীদের শারিরীক খোজ খবরও নেন তিনি।
এমপি সেঁজুতি সরুলিয়া ইউনিয়ন বড় কাশীপুর এলাকার সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম বাড়িতে যান। তিনি সেখানে মরহুম সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের খোজ খবর নেন এবং তাদের সাথে কিছু সময় কাটান। পরে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিউদ্দিন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজউদ্দীন বিশ্বাস, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল মুজিব বিশ্বাস, ছোট কাশিপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মো. আবুল হোসেন সরদার, পাটকেলঘাটা বাইগুনি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব আলী, যুগিপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুল করিম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও রেজাউল ইসলাম, ৯নং ওয়ার্ড ভারসা গ্রামের আওয়ামী লীগ সভাপতি মো. রইচউদ্দীন মোড়ল, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার গিয়াসউদ্দিন মোড়লের বাড়িতে যান এবং তাদের কবর জিয়ারত করেন। পরে তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এছাড়া সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার ও সাধারণ মানুষের সামানে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন ও তাদের কাছ থেকে এলাকার সমস্যা ও সম্ভবনার কথা শোনেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ^াস দেন।
এসময় এমপি সেঁজুতি’র সাথে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপ-দপ্তর সম্পাদক মো.মাহফুজুল রহমান মধুু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মিন্ট,ু যুবলীগ নেতা আব্দুল আলিম,তালা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মখফুর রহমান জান্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, এই অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ের মানুষ ছিলেন আমার আব্বা শহীদ স.ম আলাউদ্দীন। তিনি এই এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরও অনেক কিছু করতে চেয়েছিলেন কিন্তু খুনিরা তার সেই কাজ শেষ করতে দেয়নি। তার অসমাপ্ত কাজগুলো সবাইকে সাথে নিয়ে শেষ করবো। এই ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ভাইকে সাথে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নারীদের জন্য অনেক কিছু করেছেন। আমিও এই এলাকার নারীর ক্ষমতায়নে ও নারীর অর্থনৈতিক উন্নয়নে সব সময় কাজ করে যাবো। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, রপ্তানী আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্প বাস্তবায়ন করে সারা বিশ^কে তাক লাগিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন সেটা সফল করতে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবো।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd