1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় (1XBET) জুয়া খেলায় যুবক আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় (1XBET) জুয়া খেলায় যুবক আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ ,স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে (1XBET) জুয়া খেলা অবস্থায় ১ যুবক’কে আটক পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা উপজেলার চাঁদখালীর ইউনিয়নের উত্তর গড়েরআবাদ গ্রামে সরজমিনে উপস্থিত হয়ে উক্ত গ্রামের মসলে উদ্দিন এর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩০), কে (1XBET) জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এদিকে উক্ত খরবটি থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন কে জানালে তিনি তাৎক্ষণিক সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে মঞ্জুরুল ইসলাম(৩০),কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া মুক্ত উপজেলা গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি। জুয়া ও মাদকের ব্যাপারে কোনো ছাড় নাই। তিনি সমাজের সচেতন মহলের কাছে মাদক ও জুয়ার বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেছেন। এছাড়া আটক আসামিকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd