1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৮৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যদিয়ে দেবহাটায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৯টায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দেবহাটা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দেবহাটা থানা, উপজেলা আওয়ামী লীগ, দেবহাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি, বে-সরকারি, রাজনৈতিক, স্বেচ্ছাসেবি সংগঠণ ও শিক্ষা প্রতিষ্ঠান।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভুমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন প্রমুখ।
পরে উপজেলা মুক্তমঞ্চে আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা, পাঁচ ইউনিয়নের জনবহুল স্থান সমুহে জাতির পিতার ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd