1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুণী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পাইকগাছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক তরুণী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার পাইকগাছা: স্মৃতি রায় নামে এক যুবতী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে রোহানা খাতুন(২৩)। গত ২৭ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরে স্মৃতি রায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেফিটের মাধ্যমে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণপুর্বক স্মৃতি রায় থেকে রোহানা খাতুন নাম ধারণ করেন। ঐ দিন তিনি জোহরের নামাযের পরে স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এবিষয়ে রোহানা খাতুন দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, ছোট বেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, রোজা, হজ¦, যাকাত ইত্যাদি সবই ভালো লাগে। আর তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা আসে নিজের মধ্যে। আমার সব বন্ধুরাই মুসলিম, চলাফেরাও ওদের সাথেই। আজানের ধ্বনি আমাকে মুগ্ধ করে। বাংলাদেশসহ পৃথিবীতে অনেক সৌন্দর্য্যময় মসজিদ রয়েছে যেগুলোর ভিতরে প্রবেশ করলে মনে প্রশান্তি আসে। আমি দূরে থাকলেও আমার মা-বাবাকে ইসলামের পথে আনার চেষ্টা করবো এবং দূর থেকে হলেও তাদের খেদমত করবো ইনশাআল্লাহ। তিনি যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারেন, আল্লাহর হুকুম ও নবী রাসুলের (সা:) দেখানো পথে চলতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেন। বুধবার দুপুরে এ বিষয়ে এফিডেভিটের সনাক্তকারী আইনজীবি মোহতাছিম বিল্লাহ’র কাছে জানাতে চাইলে তিনি এফিডেভিটের সত্যতা স্বীকার করে জানান, স্মৃতি রায় গত ২৭ফেব্রুয়ারি দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার বাড়ি ডুমুরিয়ার রংপুরের কালিবাটি। তিনি তার পরিবার ছেড়ে স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম হয়েছে রোহানা খাতুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd