1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটা উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান। এসময় সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মৎস্য অফিসার আলমগীর হোসেন সহ সব ক’টি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী তিন বছরের জন্য উপজেলার তিনটি জলমহালের মধ্য থেকে কুলিয়ার একখালি খালটি পারুলিয়া আদর্শ মৎস্যজীবি সমিতিকে বার্ষিক ১ লাখ সাড়ে ১২ হাজার টাকা এবং কামারাবাদ খালটি আটশতবিঘা মৎস্যজীবি সমবায় সমিতিকে বার্ষিক ১ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব প্রদানের চুক্তিতে ইজারা দেয়া হয়। অপরদিকে কুলিয়ার বিশফুট খালটির ইজারা কার্যক্রম আপাতত স্থগিত রেখে আবেদনকারি মৎস্যজীবি সংগঠন দুটির আবেদন যাচাই বাছাই সহ সার্বিক বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd