1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই-সিটি মেয়র - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই-সিটি মেয়র

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮১ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি; খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শারীরিক সুস্থতার জন্য পড়াশুনার সাথে সাথে শিক্ষার্থীদের খেলাধুলা করা অপরিহার্য। তিনি আজ (মঙ্গলবার) খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিটি মেয়র আরও বলেন, খেলাধুলা মনকে আনন্দ, প্রফুল্ল ও শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতে সহায়তা করে। শিক্ষার্থীদের খেলাধুলা অনুশীলন করা প্রয়োজন। লেখাপড়া করলেই জীবনের সাফল্য অর্জন করা সম্ভব না। এজন্য শিক্ষার্থীদের সকল ক্রীড়ায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলায় জয় পরাজয় থাকবে, অংশগ্রহণই বড় কথা।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। অনুষ্ঠানে কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd