1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংরক্ষিত আসনে মনোনয়নপ্রাপ্ত লায়লা পারভীন সেঁজুতির প্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সংরক্ষিত আসনে মনোনয়নপ্রাপ্ত লায়লা পারভীন সেঁজুতির প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি। একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এসএম কামাল, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য একে ফজলুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দিনসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও অগণিত শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সাতক্ষীরায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় লায়লা পারভীন সেঁজুতি। এছাড়া তিনি সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় লায়লা পারভীন সেঁজুতি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সর্বাগ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জ্ঞপন করছি মহান ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলন, ছয়দফা আন্দোলন, গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যাঁরা আমাকে শক্তি দিয়ে, সাহস দিয়ে, প্রেরণা দিয়ে, উৎসাহ দিয়ে আজ এ পর্যায়ে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি তাঁদের কাছে চিরঋণী হয়ে রইলাম। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাঁদের শুভ কামনায় আমি এত দূর আসতে পেরেছি। পরম শ্রদ্ধায় স্মরণ করছি আমার শহিদ পিতা স ম আলাউদ্দীনকে। যাঁর আদর্শ ও নীতি আমার ধমনীতে প্রবাহিত। আমি পরম করুণাময় মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব-কর্তব্য পালনে সর্বদা সহায় থাকেন। সবার জীবনে বয়ে যাক আনন্দধারা। শান্তির অভয়বাণী ধ্বনীত হোক সবার কন্ঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd