1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২০ শিক্ষার্থী - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২০ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সারাদেশের ন্যায় একযোগে দেবহাটায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেবহাটার দুটি এসএসসি, একটি মাদরাসা ও একটি কারিগরি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দেবহাটা উপজেলা একাডেমিক শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান জানান, এবছর প্রথম দিনে দেবহাটা সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্র ও দেবহাটা ভেনু কেন্দ্রে ৩৯২ জনের মধ্যে ৩৯১ জন পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পারুলিয়া ভেনু কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে ৫৬৫ অংশগ্রহণ করে। সেখানে ২ জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অপরদিকে, সখিপুর আলিম মাদরাসা কেন্দ্রে প্রথম দিনে ২১৮ জনের মধ্যে ২০৩ জন পরীক্ষায় অংশ নেন। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি। এছাড়া হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে কারিগরি শিক্ষাবোর্ডের ৫৩ জনের মধ্যে ৫১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এই কেন্দ্রে ২ জন অনুপস্থিত ছিলেন। মোট ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল প্রথম দিনের পরীক্ষায়। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ জানান, সব নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমদিনে ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, প্রথম দিনে নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতে নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd