1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটার কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২০২৪ সালের ১৭তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩জুন) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে মো: অহিদুল হক প্রধান শিক্ষকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: আছাদুল হক ইউপি চেয়ারম্যান ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদ। তিনি বক্তব্যে বলেন, এ স্কুলে বরাবর ভাল ফলাফল করে আসছে। আমরা তোমাদের কাছ থেকে আরো ভাল ফলাফল আশা করি। তোমরা আমাদেরকে ভাল ফলাফল উপহার দিলে স্কুলের উন্নয়নে কাজ করার আগ্রহ আমাদের বাড়বে। শিক্ষা জীবন হেলায় কাটিয়ে দিলে তা আর ফিরে আসবে না। ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হতে হবে তাহলে সকলের কাছে প্রিয় পাত্র হবে। তাই বেশি বেশি পড়া লেখার প্রতি মনযোগী হও।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মোছা: মোসলেমা খাতুন সহকারী প্রধান শিক্ষক, মো: রবিউল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (স্বাস্থ্য ও সুরক্ষা ), মো: আনারুল ইসলাম সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা), সুকুমার পাল সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম), মোছা: লুতফুর নাহার প্রধান শিক্ষক স্যার আনছার আলী প্রাথমিক বিদ্যালয়, মোছা: মেহেরুন নেছা সভাপতি কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,সাংবাদিক আমিরুল ইসলাম অভিভাবক সদস্য সহ সকল শিক্ষকবৃন্দরা।
বিদায় অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন মোছা: রুবিনা আক্তার, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মোছা: উম্মে হাবিবা ও জেসমিন আক্তার , নাতে রাসুল পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী মোছা: সায়রা মীম। মোট পরিক্ষার্থী সংখ্যা ১৪ জন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: নাসিরউদ্দিন সহকারী শিক্ষক (ইসলামি নৈতিক শিক্ষা) কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd