1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করলেন এমপি আশরাফুজ্জামান আশু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করলেন এমপি আশরাফুজ্জামান আশু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের কাটিয়ায় সাবেক এমপি এমএ জব্বারের বাসভবনে আয়োজিত এই মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ অংশ নেয়৷ প্রত্যেকেই স্থানীয় সংসদ সদস্যের নিকট তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন আগরদাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, জেলা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দবীর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,সদর উপজেলা সভাপতি রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক মিন্টু কুমার সাহা। এসময় সদর উপজেলায় কর্মরত সকল গ্রাম-পুলিশেরা তাদের দাবী মহান জাতীয় সংসদে তুলে ধরার জন্য এমপি আশুকে অনুরোধ করেন।
মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের কাছে গ্রামীণ মানুষদের যেকোনো সমস্যায় পাশে থাকার আহবান জানান এমপি আশরাফুজ্জামান আশু, পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানুষজনের ভালে হয়- এরকম কাজ অব্যাহত রাখার জন্য সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd