1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি শিশু পরিবারের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা মো. ইউনুস আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। আরো বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী কল্যাণ ও পূর্ণবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, সম্প্রীতি বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক দিপা রাণী মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা সমাজ সেবা অফিসের (রেজি:) তরিকুল ইসলাম, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, শহর সমাজ সেবা অফিসের সমাজ কর্মী ফতেমা খাতুন। অনুষ্ঠানে সম্প্রীতি বাক্শ্রবন প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়, সাতক্ষীরা বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুল, সুইড খ্যাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, হাইকেয়ার স্কুল (শ্রবন প্রতিবন্ধী), জাতীয় বধির কল্যাণ সংস্থাসহ বিভিন্ন বাক শ্রবন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি ভাষা শিক্ষা নেওয়া উচিত। বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের এগিয়ে নিতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd