1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

যতদিন চাকরি করবো ততদিন আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন নারায়রন চন্দ্র মন্ডল। সোমবার (৫ ফেবুয়ারি) দুপুরে নবাগত এই শ্রেষ্ঠ শিক্ষা অফিসারকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। এ উপলক্ষে সাতক্ষীরা পলাশপোল হাইস্কুলের হলরুমে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ নবাগত শিক্ষা অফিসারকে এ সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজলা শাখার সভাপতি মো. মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্যা, প্রধান শিক্ষক আবুল কাশেম, প্রধাণ শিক্ষক মো: এমাদুল ইসলাম, প্রধান শিক্ষক এজাজ আহমেদ, প্রধান শিক্ষক কবির আহমেদ, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, প্রধান শিক্ষক মো: আমিনুর রহমান, নারায়ন চন্দ্র, প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম, মো: রুস্তম আলী, মো: নাসিরউদ্দীন, মো: ইসরাইল আলম, দেবী সাধু, শামীম হোসেন, সফিকুর রহমান প্রমুখ।
শিক্ষক সমিতির ফুলেল সংবর্ধনায় সিক্ত নবাগত সদর উপজেলা শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল বলেন, আমার চাকরি আছে আর মাত্র দেড় বছর। আমি যতদিন চাকরি করবো ততদিন আমার অফিসকে দুর্নীতিমুক্ত রাখবো। দুর্নীতির কালো থাবা আমার অফিসকে স্পর্শ করতে দেব না। কোন শিক্ষক-কর্মচারী হয়রানী হবে। কোন কাজ নিয়ে আমার অফিসে একবারের বেশি দুইবার যেতে হবে না। আমি সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এ মুহূর্তে আমাদের বড় চ্যালেঞ্চ নতুন শিক্ষাক্রম বাস্তয়ন করা।
তিনি আরও বলেন, সাতক্ষীরা সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করবো। প্রত্যেকটি স্কুলে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের শতভাগ হাজিরা নিশ্চিত করতে হবে। প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদিন কমপক্ষে দুইবার ই-মেইল চেক করবেন। বিশেষ করে মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইট দিনে দুইবার চেক করার নির্দেশনা দেন শিক্ষা অফিসার। শিক্ষার্থীদের আনন্দময় ও চিত্তাকর্ষক পাঠদান নিশ্চিত করতে ব্যবহারিক ক্লাস ও ক্লাসে শিক্ষা উপকরণ ব্যবহারে জোর দিতে হবে।
২০২৩ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। প্রত্যেক শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের ঠিকানা খুঁজে পায় সেই লক্ষ্যে আমাদের কাজ করছি। শিক্ষার্থীদের দক্ষ, দেশপ্রেমিক, সুনাগরিক ও মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে সবার আগে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজড করে শিক্ষা বাতায়নে নতুন পালক যুক্ত করতে চাই। এজন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এরআগে শিক্ষক নেতারা সদ্য বিদায়ী শিক্ষা অফিসারের বিভিন্ন অনৈতিক কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। পরে পলাশপোল হাইস্কুলের শিক্ষকদের পক্ষ থেকে নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd