1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সড়কের ফলক উন্মোচনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সড়কের ফলক উন্মোচনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক নামে সড়কের নামফলক উদ্বোধন করা হয়েঝে। সোমবার (৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (কাটিয়া আমতলা মোড়স্থ সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় থেকে মুছা মসজিদের সামনে হয়ে পদ্মপুকুর মোড় পর্যন্ত) বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক সড়কের নামফলক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক এঁর বড় পুত্র বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব মো. সেলিম হোসেন। এসময় তিনি বলেন, ‘আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক নামে সড়কের ফলক উন্মোচন করায় আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা পৌরসভা কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য পতাকা এনে দিয়েছেন। তাঁরা একজন একজন করে চলে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি লালন করবে। যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদের কখনও তাদের ভুলবো না। উপ সচিব মো. সেলিম হোসেন আরো বলেন, সাতক্ষীরার উন্নয়নে আমি সব সময় আপনাদের পাশে থাকবো। এ জেলার রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ ও রেললাইনসহ সামগ্রিক উন্নয়নে আপনাদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চাই।’ ফলক উন্মোচন অনুষ্ঠানে পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর কাউন্সিলর নূরজাহান বেগম নূরী, পৌর সভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মীর মশারফ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালেকের স্ত্রী মিসেস সাজেদা বেগম, ছেলে মো. সাঈদ হোসেন, মো. সোহেল হোসেন, মেয়ে সাবিনা সুলতানা, জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান ইমাম, ইব্রাহিম খান বাবু, আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল সালেক ১০ মে ১৯৫১ সালে দেবহাটা উপজেলার পারুলিয়ায় জন্ম গ্রহণ করেন। ১০ মে ১৯৭১ সাল থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুর আগে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। বর্তমানে তার পরিবার সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাটিয়া মধ্যপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd