1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মহিলা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায়। সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত খেলায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মিসেস জেসমিন জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, এনডিসি সজীব তালুকদার,জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাঈদুর রহমান শাহীন। এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা করিমন নেছা, মিসেস সালেহা নজরুল, সহ- সভানেত্রী মিসেস জেসমিন নাহার, মিসেস শাহিনুর আক্তার টুম্পা,মিসেস মোহছেনা আক্তার বানু,সহ- সম্পাদক জেসমিন আক্তার চন্দন, সদস্য শাহানা বুলু, সুমনা আইরিন, এসমোতারা,মমতাজ খাতুন,রুপালী খান,নাসরিন খান লিপি,মারুফা আক্তার স্বপ্না, রাফিয়া খাতুন, লাবনী দত্ত, জোছনা দত্ত। বিচারকের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিমুন শামস, মির্জা মনিরুজ্জামান কাকন , সাবেক সদস্য কাজী কামরুজ্জামান।
উল্লেখ্য জেলার ৭ টি উপজেলা থেকে আগত এ্যাথলেটসবৃন্দ খেলায় অংশ গ্রহন করেন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, খেলাধুলা মানুষের শরীরকে ভালো করে, খেলাধুলায় সাতক্ষীরার মেয়েরা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরো বলেন, আজকে যারা খেলায় অংশ গ্রহণ করছে তারাও আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে। সাতক্ষীরার সাবিনাসহ জাতীয় দলের খেলোয়াড়দের খেলা দেখে আজকে তোমরা অনুপ্রাণিত হয়ে সাতক্ষীরার মান সমুন্নত রাখবা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথী। উল্লেখ্য এর আগে সকালে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd