1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী পারিবারিক বিরোধে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম হেমা পারভিন (১৫)। সে দেবহাটা উপজেলার মাঝ সখিপুর গ্রামের ইয়াকুব আলীর মেয়ে। নিহত হেমা সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীতে অধ্যায়নরত ছিল। বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারী, ২৪ ইং সকাল ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ নিহতের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, হেমা তার পিতার নিকট থেকে জামা কেনার জন্য টাকা নিয়ে তার মায়ের কাছে রেখে দিয়েছিল। বৃহস্পতিবার সকালে হেমা তার মায়ের কাছে সেই টাকা থেকে ৫০ টাকা চাই। কিন্তু তার মা টাকা না দিতে চাইলে সে খুব রাগারাগি করে। যার কারনে তার মা ঘরের বাইরে যেয়ে তার পিতাকে খুজতে বের হলে ঘর ফাকা থাকায় হেমা তার ঘরের মধ্যে উড়না দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা ও পরিবারের লোকজনসহ পার্শ্ববর্তী লোকজন ঘরে ঢুকে হেমার ঝুলন্ত দেহ দেখতে পাই। তাৎক্ষণিক সকলে মিলে তাকে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হেমা তার বাবা মায়ের বড় মেয়ে ছিল। তার ছোট আরেকটি বোন আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন হেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd