1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খেলাধুলা মনে আনন্দ দেয়, খারাপ কাজ থেকে দুরে রাখে-তালুকদার আব্দুল খালেক - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

খেলাধুলা মনে আনন্দ দেয়, খারাপ কাজ থেকে দুরে রাখে-তালুকদার আব্দুল খালেক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খেলাধুলা মনে আনন্দ দেয়, খারাপ কাজ থেকে দুরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিক্ষার্থীর কর্তব্য ও দায়িত্ব। তিনি আজ (বৃহস্পতিবার) বিকালে জিলা স্কুল মাঠে ৫২তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা ক্রীড়ার মাধ্যমে দেশের সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে গুরুত্বের সাথে খেলাধুলা করা দরকার। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে জেলা ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করেছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলার জয় ও পরাজয় মেনে নিয়েই শিক্ষার্থীদের সামনে এগুতে হবে।
খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপপরিচালক (কলেজ) এসকে মোস্তাফিজুর রহমান ও জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ। পরে সিটি মেয়র বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd