1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার বিনেরপোতায় সড়ক দূর্ঘটনায় নারী নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার বিনেরপোতায় সড়ক দূর্ঘটনায় নারী নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় এক কর্মজীবী নারী নিহত হয়েছেন। এ সময় কর্মজীবী ওই মহিলার স্বামী আহত হয়েছেন। আজ সকাল দশটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়ম খাতুন (৩০)। তিনি পাটকেলঘাটার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও আলামীনের স্ত্রী। এ সময় নিহতর স্বামী আল আমিনও (৩২) আহত হয়। প্রত্যক্ষদর্শী জানায়, নিহত মরিয়ম খাতুন সাতক্ষীরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী একটি বেসরকারি সংস্থার উপজেলা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। আজ সকাল সোয়া নয়টার দিকে স্বামী-স্ত্রী দুইজন মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা খুলনা-মহাসড়কের বিনেরপোতা নামকস্থানে পিছলে মোটরসাইকেল থেকে তারা দুইজন সড়কের উপরে ছিটকে পড়েন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে স্ত্রী মরিয়ম খাতুন মারা যান। স্বামী আল আমিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। দুর্ঘটনার পর পরই মরদেহ নিহতের বাড়িতে নিযয়ে গেছেন। বিষয়টি সম্পর্কে তিনি খোঁজখবর নিচ্ছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd