1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় জাঁকজমকপূর্ন নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে নাটোরের জয় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় জাঁকজমকপূর্ন নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে নাটোরের জয়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় আয়োজিত অর্ধলক্ষ টাকার নারী ফুটবল ম্যাচে ২-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে জয়ী হয়েছেন রাজশাহীর নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়রা। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে জাঁকজমকপূর্ন এ নারী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ। আক্রমন পাল্টা আক্রমনে টান টান উত্তেজনায় কোন গোল ছাড়াই প্রথমার্ধের শেষ হয়। বিরতির পর শেষার্ধের শেষের দিকে নাটোরের নর্থ বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির পক্ষে পরপর দুটি গোল করে জয় নিশ্চিত করেন জয়পুরহাটের নারী ফুটবলার পপি। খেলা শেষে বিজয়ী নাটোর ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়দের হাতে ৩০ হাজার টাকার চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স-আপ দলের হাতে ২০ হাজার টাকার ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। সখিপুরের ঐতিহ্যবাহী উদয়ন সংঘের আয়োজনে এবং বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার আলোর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল ম্যাচে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আশার আলো’র নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্যাহ আল আজাদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd