1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুটি ইজিবাইকসহ আন্ত:জেলা চোর চক্রের ৬সদস্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দুটি ইজিবাইকসহ আন্ত:জেলা চোর চক্রের ৬সদস্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ইজিবাইক চোর চক্রের ছয় সদস্যসহ দুইটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে। যশোর কোতয়ালী থানার কচুয়া ইউনিয়নের ঘোপ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো যশোরের রাজারহাট এলাকায় শ্বশুর শাকের আলীর বাড়িতে বসবাসকারী কলারোয়ার জয়নগর গ্রামের মোঃ জামির বিশ্বাসের ছেলে মোঃ বাবলু বিশ্বাস (৪৪)। তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের ঘোপ এলাকা থেকে আটক করা হয় মোঃ আবু বক্কর মোল্লার ছেলে মোঃ ইকলাসুর রহমান (৩৮), মোঃ ইসাহাক মোল্লার ছেলে মোঃ আব্দুর রহমান (৩৮), মৃত আবুল হোসেন মোল্লার ছেলে মোঃ সামছুর রহমান ডাক্তার (৪০), মৃত মুকতাদির মোল্লার ছেলে মোঃ সাগর মোল্লা (৪২) এবং মোঃ লাভলু হোসেনের ছেলে মোঃ সাকিব হাসান (১৮)। আটককৃতদের সকলের বাড়ি যশোরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে।
পুলিশ জানায, গত ২৫ জানুয়ারী বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের লাবনীর মোড়ে হতে আসামী বাবুল বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরো একজন আসামী একটি ইজিবাইক ভাড়া নিয়ে পাটকেলঘাটা বাজারে ডিম কেনার জন্য যায়। ইজিবাইকটি পাকা রাস্তার উপরে রেখে তাদের মধ্যে একজন চালককে নিয়ে বাজারে যায়। সেখান থেকে কয়েকটি বস্তা কিনে ইজিবাইক চালককে গাড়ির কাছে পাঠায়। কিন্তু ইজিবাইক চালকের রেখে দেওয়া স্থানে ইজিবাইকটি না পেয়ে পুনরায় বাজারে যেয়ে অজ্ঞাতনামা যাত্রীকে আর খুজে পাইনি। ইজিবাইকটির মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।এদিকে ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে প্রতারক বাবুল বিশ্বাসকে দেখে চিনতে পারে ইজিবাইকের চালক। সে তাকে দাড়াতে বললে দৌড়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপাদ্দ করে। এসময় বাবুল বিশ্বাস মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শামিম আকতারের কাছে ইজিবাইক চুরি এবং সেটি যশোরের ঘোপ এলাকায় বিক্রির কথা স্বীকার করে।
পরবর্তীতে সাতক্ষীরা সদর থানার পুলিশ যশোরের ঘোপ এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া উক্ত ইজিবাইকসহ দুটি ইজিবাইক উদ্ধার করে এবং উপরোক্ত আসামীদের গ্রেপ্তার করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd