1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত ২টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি আজ দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন। আরেক প্রজ্ঞাপনে জানানো হয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৫ এমপিকে রাষ্ট্রপতি হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া হুইপরা হলেন-ইকবালুর রহিম (দিনাজপুর-৩ আসন), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২ আসন), মো. নজরুল ইসলাম বাবু ( নারায়ণগঞ্জ-২ আসন), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মুর্তজা (নড়াইল-২ আসন)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd